স্থানীয় সংবাদ

যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক

যশোর ব্যুরো ঃ যশোরে বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ । মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটায় এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করে।
এ ঘটনায় ২০২৪ সালের ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানের নাম উঠে আসে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button