স্থানীয় সংবাদ

রূপসায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসা থানা এলাকায় সাইনুর শেখ(৪৫) নামক এক বিএনপি নেতাকে গুলি করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাইনুর শেখ তালতলা গ্রামের মৃত আতিয়ার শেখের পুত্র। তিনি ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির নেতা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , মঙ্গলবার রাতে সাইনুর শেখ তালতলা গ্রামের একটি চায়ের দোকানে (বেটার দোকান) অবস্থান করছিলেন। রাত সাড়ে দশটার দিকে কয়েকটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা সেখানে এসে সাইনুরকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। মাথায় এবং বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে এলাকাবাসী তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু এই সন্ত্রাসী কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ঘটনায় জড়িতদের গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর বলেন, খবর জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান শুরু হয়েছে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পারলে হামলার কারণ জানা যাবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button