স্থানীয় সংবাদ

জেলা পরিষদ প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

কলারোয়া প্রতিনিধি : বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় অভিনন্দনসহ শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, রাশেদুল হাসান কামরুল, কে এম আনিছুর রহমান, আরিফ মাহমুদ, সাইফুল্যাহ আজাদ, আতাউর রহমান, কাজী সিরাজ, আসাদুজ্জামান, সুজাউল হক, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, অহিদুজ্জামান খোকা, মীকাঈল হোসেন, দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে এ নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক কারা নির্যাতিত মো. হাবিবুল ইসলাম হাবিব। তিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, ফজলুল হক হলের ভিপি ও ডাকসুর বিজ্ঞান মিলনায়তন সম্পাদক ছিলেন। এছাড়া, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খন্দকার ফরহাদ আহমদ সই করা এক পত্রে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।
পত্র জারির পর নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
তার এই নিয়োগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, দলের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া এ গুরু দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথে পালনে বদ্ধ পরিকর। এ ব্যাপারে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button