খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ^ পরিবেশ দিবস ২০২৬ পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য খুলনা নগরী গড়তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় রক্ষা, নিরাপদ যাতায়াত, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিকল্পিত নগরায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধানে উদ্যোগী হয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে। বিশ^ পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ময়লাপোতা মোড়ে আয়োজিত মানববন্ধন, সাইকেল র্যালী, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ^ পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘‘ইনস্পায়ার্ড বাই ন্যাচার-ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার’’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি সিটি ফোরামের উদ্যেগে বেসরকারি সংস্থা বেলা, সিয়াম, একটিভ সিটিজেন প্লাটফর্ম, নিরাপদ সড়ক চাই, বিডিক্লিন, ক্লিন-আপ খুলনা, বিআইপি, খুলনা সাইক্লিস্ট, সিডিপি, মাসাস, রূপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্বিষহ গরম, তীব্র তাবদাহ, সুপেয় পানির অভাব, বন্যা, জলোচ্ছ্বাস, জীব-বৈচিত্র্যের বাস্তুসংস্থান ধ্বংসসহ পরিবেশের নানারুপ বৈরী প্রভাবের কারণে প্রতিনিয়ত জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সরকারের ব্যয় বাড়ছে, বাড়ছে প্রতিনিয়ত বেঁেচ থাকার লড়াই। সে কারণে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরী করা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে পরিবেশ রক্ষা আন্দোলনে একত্রিত করা এবং আন্তর্জাতিক পরিবেশ চুক্তি ও নীতিমালাকে এগিয়ে নেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বেলা’র সমন্ময়কারী ও হেলদি সিটি ফোরামের আহবায়ক মাহফুজুর রহমান মুকুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একটিভ সিটিজেন প্লাটফর্ম-এর সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে কেসিসি’র কনজারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন গুহ, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, নিরাপদ সড়ক চাই-খুলনার সদস্য সচিব মাহাবুবুর রহমান মুন্না, সিডিপি-র এ্যাসিট্যান্ট ম্যানেজার খোকন সিকদার, নাগরিক ফোরামের পরিবেশ সম্পাদক জি এম মঈন উদ্দিন, মাসাসের নির্বাহী পরিচালক এ্যাড.শামীমা সুলতানা শিলু, আমারা বৃহত্তর খুলনাবাসীর সহসভাপতি সরদার আবু তাহের, নাগরিক নেতা বাহালুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয়য় কমিটির সহসাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান রহিম, ক্লিন-আপ খুলনার সমন্বয়ক খলিলুর রহমান, খুলনা সাইক্লিস্ট-এর এডমিন মাহাতির মোহাম্মদ অথৈ, নগরের খবরের বার্তা সম্পাদক সাকিব রহমান, দ্যা লিগ্যাল ডোরস-এর মোস্তাফিজুর রহমান শাকিল, বিডি-খুলনার জেলা সমন্বয়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।



