স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মানববন্ধন করে এলাকাবাসী। ৪জুন দুপুর একটায় ডুমুরিয়ার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বক্তব্য দেন এলাকাবাসী। এছাড়া ভাইকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন হযরত আলী গাজী নামে এক ব্যক্তি। বক্তব্যে তিনি বলেন, “আমার বালির ব্যবসা রয়েছে, আমার ব্যবসার দিকে চেয়ারম্যানের নজর পড়েছে। এখন ব্যবসার ভাগ চাইছে সে। এছাড়া, কিছুদিন পূর্বে আমার ভাইকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে সেনা ক্যাম্পে অভিযোগ করলে আমার ভাইকে ছেড়ে দেয়। এ সকল বিষয়ে আমি প্রতিবাদ করলে আমার বিরুদ্ধে মিথ্যাচার শুরু করে। মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা জানান, হযরত আলী গাজীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর ক্যাম্প ও সংশ্লিষ্ট থানায় তদন্ত করা হয় এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে তারা দাবি করেন। এরপরও অপপ্রচার ও হয়রানি অব্যাহত থাকায় এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে এর প্রতিবাদ জানান। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার), বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া, মানববন্ধনে অন্যান্যরা চেয়ারম্যানের বিচার চেয়ে বক্তব্য দেন। তবে এ সকল বিষয়ে জানতে চেয়ারম্যানকে কয়েকবার ফোনোকল দিলে তিনি রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button