স্থানীয় সংবাদ

খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

# জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

স্টাফ রিপোর্টার ঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগরীর খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ বিল্লাল হোসেন সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মামুন শেখ, শুকুর শেখ, সজীব শেখ, মোঃ আল আমিন শেখ, মোঃ জাকারিয়া, মোক্তার হোসেন, হাসান শেখ, নুর ইসলাম, রেজাউল ইসলাম, ইমরান মোল্লা,আবু বক্কর সিদ্দিক স্বাধীন, মিরাজুল ইসলাম রানা , এসএম লিটন-, রাকিবুল ইসলাম, মাসুম হোসেন, মাসুদ হোসেন, আলী আক্কাস, আলাউদ্দিন পাটোয়ারি, মোঃ আলমগীর হোসেন, ইমন শেখ, রাব্বি, কায়সেদ আলী, আশরাফুল ইসলাম, ইমাম হোসেন, তুষার, সজীব, সালাউদ্দিন, খাইরুল, সজল মোড়ল, বাহাউদ্দিন, শুকুর হাওলাদার, সুমন হাওলাদার, শামিম খান, বাদল এবং রুহুল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও আদর্শকে স্মরণীয় করে রাখতে এবং দেশের প্রাকৃতিক বিপর্যয় রোধে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই সবুজ উদ্যোগ। আগামীতেও জনকল্যাণমূলক ও সাংগঠনিক এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button