স্থানীয় সংবাদ

বাগেরহাটের মোংলায় ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, জাল পরিচয়পত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলার ইপিজেড ক্যাফে এলাকা থেকে পুলিশ আবু হাসান (৩৫) নামের একজন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে ২ টি জাল পরিচয়পত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়। মোঃ আবু হাসান বাগেরহাটের রামপাল উপজেলার গড়বুনিয়া গ্রামের ইউনুচ আলী শেখের ছেলে। মোংলা থানা পুলিশ এ বিষয়ে শক্রবার সকালে জানায়, মোঃ আবু হাসান বৃহস্পতিবার বিকেলে মোংলা ইপিজেড ক্যাফের পাশে অবস্থান নিয়ে নিজেকে র‌্যাব সদস্য ও গোয়েন্দা অফিসার পরিচয়ে প্রতারনার চেষ্টা করে। বিষয়টি গোপনে জানতে পেরে মোংলা থানার এসআই দেবাশিষ মন্ডল অন্য অফিসার ও সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন এবং আবু হাসান কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় আবু হাসানের কাছে থাকা পৃথক ২টি পরিচয় পত্র জব্দ করা হয়। আবু হাসান কে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে গোয়েন্দা সংস্থার অফিসার বলে এবং ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে। পুলিশের কাছে বিষয়টি সন্দেহ জনক হওয়ায় পুলিশ প্রাথমিকভাবে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। থানার ওসি মোঃ আতিকুর রহমান জানান, গ্রেফতার আবু হাসানে বিরুদ্ধে একটি মামালা দায়ের করে শুক্রবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button