জাতীয় সংবাদ
৩৪ মাসে গাজায় বাবা-মা হারিয়েছে ৬০ হাজারের বেশি শিশু

প্রবাহ রিপোর্ট ঃ তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৬০ হাজার ৭৩৭ শিশু বাবা অথবা মাকে হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন তাদের মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু উভয় অভিভাবককেই হারিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ হাজার ২৭৬টি পরিবার, যাদের সদস্য সংখ্যা ৮ হাজার ৮৫৮ জনের মতো, তাদের নাম গাজার সরকারি নথি থেকে ‘সম্পূর্ণভাবে মুছে গেছে’। মন্ত্রণালয়ের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজাজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এসব হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।



