স্থানীয় সংবাদ

ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ‎ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে ঝিনাইদহের এসপিকে প্রত্যাহার করা হয়। ‎আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। প্রসঙ্গত, জেলায় মাহফুজ আফজালের দায়িত্বকালে দুটি রাজনৈতিক হত্যাকা-, সামাজিক বিরোধে সংঘর্ষ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া বৃহস্পতিবার ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button