বিশ্ব পরিবেশ দিবসে কেএমপি ডিবি অফিসে দুর্লভ ‘হিমঝুরি’ বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার ঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবি অফিস প্রাঙ্গণে একটি দুর্লভ প্রজাতির ‘হিমঝুরি’ গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেএমপি ডিবির অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশেষ করে দেশীয় ও দুর্লভ প্রজাতির গাছ সংরক্ষণ এখন সময়ের দাবি। সেই চিন্তা থেকেই ‘হিমঝুরি’ গাছের চারা রোপণ করা হয়েছে।
ওসি তৈমুর ইসলাম আরও বলেন, “হিমঝুরি একটি দুর্লভ ও পরিবেশবান্ধব বৃক্ষ। এই গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং পরিবেশের জন্যও অত্যন্ত উপকারী। সমাজের প্রতিটি মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে ডিবির অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে কেএমপি ডিবির এ উদ্যোগকে সচেতন মহল ইতিবাচকভাবে দেখছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে।



