স্থানীয় সংবাদ

নড়াইলে মধ্যরাতে সংঘর্ষ যেন জাহেলি সভ্যতাকেও হার মানাবে

মো: নাজমুল হক (লোহাগড়া, নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে মধ্যরাতে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাত ১২ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এই সংঘর্ষ ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তুচ্ছ বিষয় নিয়ে সৃষ্ট বিরোধের জেরে রাতের আঁধারে দেশীয় অস্ত্র ও মশাল নিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন হতাহত হয়। আহতরা হলেন- মুন্সি গ্রুপের মিজানুর মুন্সি (৫০), ইজাজুল মুন্সি (৩৮), আজিজুল মুন্সি (৪২), হানিফ সরদার (৩৫), খাজা সরকার (৬০) ও আজাদ সরদার। এবং মোল্যা গ্রুপের রবিউল ইসলাম (৩৫), বাচ্চু মোল্যা (৫০), রাফেজা বেগম (৫৫) ও সাইদুর সরদার (৩৫)। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে এক সপ্তাহ আগে বিরোধ চলে আসছিল তার জেরে শুক্রবার রাত ১২ দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুই গ্রুপের ১০ জন আহত হয়। এবং বেশ কিছু ঘরবাড়ি কুপিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়।পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ওই এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। গুরুতর আহত ব্যক্তিরা বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button