স্থানীয় সংবাদ

পরিবেশের সুরক্ষায় এখনি দায়িত্বশীল না হলে আমাদের নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে – মঞ্জু

# হাদিস পার্কে র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণী #

স্টাফ রিপোর্টার ঃ পরিবেশের সুরক্ষায় এখনি দায়িত্বশীল না হলে আমাদের নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে। বৈশি^ক উষ্ণতায় ইতোমধ্যে এ অঞ্চলের বৃক্ষরাজি ও প্রাণিকূল ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। এ প্রতিকূল পরিবেশ মোকাবেলায় আমাদের এখনি সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শুক্রবার বিকেলে নগরীর শহিদ হাদিস পার্কে র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বিশ^ পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে পূর্ণিমা যুব ফোরাম-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক আরো বলেন, সুন্দরবন আমাদের সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সে কারণে সুন্দরবনকে রক্ষার পাশাপাশি আমাদের চারপাশে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সকল প্রাণ বেঁচে থাকে। সম্প্রতি হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয় উল্লেখ করে তিনি আসন্ন বর্ষ মৌমুমে ডেঙ্গু ও চিকনগুণিয়া সংক্রমণের বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান। একই সাথে পরিবেশ দূষণ বন্ধে তিনি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখাসহ নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা কাজে সহযোগিতা করার অনুরোধ জানান। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। এর আগে তিনি পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক র‌্যালীর নেতৃত্ব দেন। র‌্যালীটি হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাদিস পার্কে এসে শেষ হয়। পূর্ণিমা যুব ফোরামের চেয়ারম্যান নাসরিন রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর-খুলনার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে সার্বজনীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মির্জা মিরানা শিরিন, অভিনব নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারহানা সুলতানা, নারীর ছোঁয়া যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন, নবদিগন্ত নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসাম্মৎ রেখা, ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, আঞ্জুমান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. রওগন আরা, রূপসা জনস্বাস্থ্য কেন্দ্র যুব সোসাইটির নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন বিপ্লব, প্রান্তজ যুব সংঘের নির্বাহী পরিচালক মো: জাহিদুর রহমান, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস এম বাবুল রেজা, অনিক মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. নাসরিন আক্তার, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, রানাগাতী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আফিয়া খাতুন কাকলি, উদ্ভাবনী যুব উন্নয়ন বিজ্ঞান ক্লাব ও লাইব্রেরীর নির্বাহী পরিচালক রাফিয়া আক্তার, অভিযাত্রা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তানজিনা হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button