স্থানীয় সংবাদ

যশোরে শিক্ষক কর্তৃক শিশু যৌন নির্যাতনের অভিযোগে মামলা লম্পট শিক্ষক আটক

যশোর ব্যুরো ঃ প্রাইভেট পড়–য়া শিক্ষক কর্তৃক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী (১০ ) কে শ্লীলতাহানীর অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন শিশু শিক্ষার্থীর পিতা। পুলিশ লম্পট শিক্ষক জিয়াউর রহমান (৩৮)কে আটক করেছে। সে সদর উপজেলার দাইতলা (পূর্বপাড়া) গ্রামের আব্দুস সামাদ মোল্লার ছেলে। শুক্রবার ৫ জুন তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। মামলায় বাদি উল্লেখ করেন, তার শিশু মেয়ে দাইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীতে লেখাপড়া করে। লম্পট শিক্ষক জিয়াউর রহমান তার বাড়িতে ব্যাচ করে শিশু শিক্ষার্থীদের লেখাপড়া করান। বাদির মেয়ে প্রায় ৩/৪ মাস যাবত প্রাইভেট পড়াতো। বৃহস্পতিবার ৪ জুন সন্ধ্যা অনুমান পৌনে ৬ টার সময় উক্ত শিক্ষক জিয়াউর রহমানের বাড়িতে বাদির শিশু মেয়ে প্রাইভেট পড়তে যায়। ওই দিন কোন শিক্ষার্থীকে পড়তে না আসার সুযোগে উক্ত লম্পট বাদির শিশু মেয়েকে একা পেয়ে তার কাছে এসে গালে চুমু খায় এবং শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয়। শিশু মেয়ে ভয় পেয়ে উক্ত শিক্ষকের বাড়ি হতে দৌড়ে পালিয়ে বাড়িতে যেয়ে তার মায়ের কাছে বিষয়টি জানায়। বিষয়টি নিয়ে শিশুটির পিতাসহ স্থানীয় লোকজন উক্ত শিক্ষকের বাড়িতে এসে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি স্বীকার করে। এ সময় বাদির নিকট মাফ চায়। স্থানীয় জনতা শিক্ষককে মারপিট করে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে আটক করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button