স্থানীয় সংবাদ

জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এড. মনা

# ডিইএব-এর উদ্যোগে শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল #

স্টাফ রিপোর্টার ঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) খুলনা জেলা শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা। তাঁর আদর্শ ও কর্মধারা আজও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা যোগায়।” এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিইএব নেতৃবৃন্দ। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় নিজস্ব ভবনে ডিইএব খুলনা জেলা শাখার প্রকৌশলী মাসুম মাহমুদের সভাপতিত্বে এবং প্রকৌশলী শাহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, প্রকৌশলী সেলিমুল আজাদ, প্রকৌশলী এস কে মাহমুদ, প্রকৌশলী মোঃ হায়দার আলী, প্রকৌশলী নাজমুল কবীর ও প্রকৌশলী সত্যানন্দ দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির খুলনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রকৌশলীবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেনÑ প্রকৌশলী লিয়াকত হোসেন লিকু, প্রকৌশলী বাদশা মোহাম্মদ হারুন, প্রকৌশলী নিখিল রঞ্জন, প্রকৌশলী কাজী মহিউদ্দিন, প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন, প্রকৌশলী মোঃ ওয়াসিকুর রহমান, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, প্রকৌশলী তানভীর হাসান, প্রকৌশলী অভি হাসান জুয়েল, প্রকৌশলী মোঃ ইমরান বিশ্বাস, প্রকৌশলী রেজাউল করিম মাতব্বর টাইগার, প্রকৌশলী মো: ইয়াসিন খান, প্রকৌশলী শিবলী নোমান, প্রকৌশলী রিয়াজ শরীফ, প্রকৌশলী এস এ আজাদ, প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, প্রকৌশলী মামুন, প্রকৌশলী ফরহাদ আলম হীরা, প্রকৌশলী সুজন আলী, প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারী, প্রকৌশলী শাহীন হাওলাদার, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মাসুম, প্রকৌশলী মো: হানিফ আকাশ, প্রকৌশলী কৃষ্ণ সাহা, প্রকৌশলী সুমাইয়া আক্তার লিমা, প্রকৌশলী আহসানুল হক নয়ন ও প্রকৌশলী শেখ আলামিন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের ইমাম ও খতিব মুফতি মাসুম বিল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button