স্থানীয় সংবাদ

বাগেরহাটে শিশু মেয়ে ধর্ষন প্রতিবেশী যুবক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার পল্লীতে খাবারের প্রলোভন দিয়ে এক শিশু মেয়েকে ধর্ষনের অভিযোগে মোজাহিদ শেখ (৪০) নামের প্রতিবেশী যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে মোজাহিদ কে। মোজাহিদ শেখ উপজেলার পিলজংগ গ্রামের মৃত গাউস শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতর করে পুলিশ। সে পেশায় একজন রাজমিস্ত্রি। মামলার বরাত দিয়ে ফকিরহাট থানা পুলিশ জানায়, নির্যাতিতার শিশু মেয়ে স্থানীয় একটি গণশিক্ষা বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। মোজাহিদ প্রতিবেশী হওয়ার সুবাদে প্রায়ই শিশুটিকে বিভিন্ন খাবার কিনে দিতেন। শিশুটি মোজাহিদ কে চাচা বলে ডাকতেন। গত বুধবার দুপুরে মোজাহিদ শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করানোর জন্য নিয়ে সেখানে ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরে শিশুটি শারীরিক যন্ত্রণা অনুভব করলে তার মায়ের কাছে অসুস্থতার কথা জানালে বিষয়টি প্রকাশ পায়। ভিকটিম শিশুটির পিতা একজন দরিদ্র দিনমজুর। সে কাজের সন্ধানে বাইরে থাকায় ও মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুবাদে অভিযুক্ত মোজাহিদ শেখ শিশুটিকে প্রায়ই ঘুরতে নিয়ে যেত। এর আগে শিশুটির কিছু কথাবার্তায় অভিযুক্তের বিষয়ে সন্দেহের সৃষ্টি হলেও বিষয়টি গুরুত্ব দেয়নি। এক পর্যায়ে শিশুটির অসুস্থতার পর পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয়ে বুঝতে পারেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (৪ জুন) রাতে স্থানীয় বৈলতলী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে স্থানীয় লোকজন মোজাহিদ আটক করে পুলিশে সোপর্দ করে। ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোজাহিদ কে গ্রেপ্তার করে। পরে ভিকটিমের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আর মোহাজিদ কে ওই মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button