সাংবাদিক গাজী মাকুল উদ্দীন ডেঙ্গুতে আক্রান্ত, সুস্থতায় দোয়া

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩-৪ দিন আগে হঠাৎ করেই তীব্র জ্বরে আক্রান্ত হন সাংবাদিক মাকুল উদ্দীন। জ্বরের পাশাপাশি তাঁর শরীরে প্রচ- ব্যথা এবং তীব্র মাথাব্যথা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি তাৎক্ষণিকভাবে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেমের পরামর্শ নেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাঁর শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি ডা. মোয়াজ্জেমের সার্বিক তত্ত্বাবধান ও নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিচ্ছেন। সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়েছে। একই সাথে সহকর্মী, সুধীজন এবং শুভাকাক্সক্ষীদের কাছেও দোয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার। এদিকে তাঁর অসুস্থতার খবর শুনে উদ্বেগ প্রকাশ এবং সুস্থতা কামনা করেছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ সরকার সহ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজ। তাঁরা মাকুল উদ্দীনের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।



