স্থানীয় সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

খবর বিজ্ঞপ্তি ঃ রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, ৭ জুন, রবিবার মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এর স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি মোংলা বন্দর র্কতৃপক্ষরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, (জি), পিএসসি, নিকট হতে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দরে নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষে যোগদানের পর সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সিবিএ-র এডহক কমিটির সদস্যবৃন্দকে নিয়ে মবক’র সভাকক্ষে এক মতবিনিময় সভা করেন। উক্ত সভায় বন্দরের চলমান প্রকল্প, অসমাপ্ত প্রকল্প ও কর্মপরিকল্পনার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগদানকৃত চেয়ারম্যানকে অবহিত করেন। নবযোগদানকৃত চেয়ারম্যান মহোদয় সার্বিক বিষয় পর্যালোচনাপূর্বক বন্দরের উন্নয়নের স্বার্থে গৃহীতব্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্ব ও ধর্মীয় অনুশাসন মেনে দলগতভাবে কাজ করার বিষয়ে উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি জানান যে, প্রশাসনিক কাজের জটিলতা হ্রাস করা সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে। এছাড়াও বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি বন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে বন্দর ব্যবহারকারীদের সাথে অতিদ্রুত আলোচনা সভা করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন। “রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এর সংক্ষিপ্ত পরিচিতি”: তিনি ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ডিএসসিএন্ডএসসি মিরপুর, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নাইজেরিয়ার প্রাক্তন ছাত্র। রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা তাঁর ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক এবং স্টাফ অফিসার হিসেবে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা যিনি বাংলাদেশ নৌবাহিনীর দুটি ফ্রিগেট, যথা বানৌজা ওমর ফারুক এবং বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন। রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্যাট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা, মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button