স্থানীয় সংবাদ

খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স অভিযান

#১০ হাজার টাকা জরিমানা ও ১টি মামলা #

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুরে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপোতে সোমবার সার্ভিল্যান্স অভিযান পরিচালনা ও ক্যালিব্রেশন কাজ তদারকি করা হয়। অভিযানে স্টোরেজ ট্যাংকের ডায়ামিটার এবং প্লেট সমূহের থিকনেস যাচাই করা হয়। স্টোরেজ ট্যাংকের জ্বালানি তেল পরিমাপ করে সঠিক পাওয়া যায়। ট্যাংকলরী সমূহকে ক্যালিব্রেশন চার্ট অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করছে কিনা তা যাচাই করা হয়। অভিযান পরিদর্শক (মেট্রোলজি) আলী হাসান এবং পরীক্ষক (মেট,ভৌত) মোঃ রহিজ আহমেদ কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই খুলনা বিভাগীয় অফিসএ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।একই দিনে খুলনা বিভাগীয় বিএসটিআই অফিস এবং বাগেরহাট জেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বাগেরহাট সদও দেয়ানবাটি নুর ড্রিংকিং ওয়াটার দশ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়।১টি মামলা রুজু করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ কুমার মন্ডল নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button