স্থানীয় সংবাদ

এখন’ টেলিভিশনের চার বছর পূর্তিতে এমইউজে’র শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ ‘এখন’ টেলিভিশনের চার বছর পূর্তি উপলক্ষ্যে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের আলহাজ¦ লিয়াকত আলী মিলনায়তনে ‘এখন’ টেলিভিশনের পক্ষথেকে আয়োজিত এক অনুষ্ঠানে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময়ে শুভেচ্ছা গ্রহণ করেন ‘এখন’ টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, সিনিয়র সদস্য সোহরাব হোসেন, দৈনিক জন্মভুমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, এমইউজের সদস্য আজিজুল ইসলাম, আরাফাত হোসেন অনিক, ফকির শহীদুল ইসলাম, রাজু আহম্মেদ, রাজু হাওলাদার, নুর আমিন নুর প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button