স্থানীয় সংবাদ

আগামী ২০ জুন সার্কিট হাইস ময়দানে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে মাঠের আন্দোলন চলমান থাকবে। সামনের দিনে সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের কণ্ঠ ও রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান হবে। এ আন্দোলনে দেশবাসীর সমর্থন, সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত হ্যাঁ ভোটের রায়, সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে এবং গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি তিনি জোর দাবি জানান। একই সঙ্গে কর্মসূচি থেকে ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দেওয়ার’ আহ্বান জানানো হয়। গণভোটের রায় বাস্তবায়নসহ জনদূর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন (শনিবার) বেলা ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা বিভাগীয় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সমবেশ সফল করতে লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।
বাদ আসর নগরীর ফেরীঘাট মোড়স্থ জিন্নাহ মসজিদের সামনে মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুদ্দোহা, খেলাফত মজলিসের সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি মুফতি সাঈদুর রহমান, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এনসিপি খুলনা মহানগরী সংগঠক আহম্মদ হামীম রাহাত, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মো, সাকিব। সমাবেশে অন্যান্যের মধ্যে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সোহেল হাওলাদার, আমার বাংলাদেশ (এবি) পার্টি’র খুলনার দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির), বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, মহানগরী জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, মহানগরী অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মো. আব্দুল গফুর, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মশিউর রহমান রমজান, এনসিপি’র সংগঠক রমজান শেখ, ফরিদ আহমেদ পাঠান, এনসিপি’র খুলনা জেলা সংগঠক জায়েদুর রহমান প্রিন্স, আরিফুজ্জামান উজ্জ্বল, হাফেজ মো. ফায়জুল্লাহ, শ্রমিক নেতা এস এম মাহফুজুর রহমান প্রমুখ। পরে ১১ দলীয় ঐকের নেতাকর্মীরা এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে নেতারা বলেন, গণভোটের রায় অমান্য করে জনগনের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হোন। নেতৃবৃন্দ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের রায় দিয়েছে। জনরায় এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১১ দলের ৭৭ জন প্রতিনিধি দুটি শপথ নিলেও বিএনপি গণভোটের রায় প্রত্যাখ্যান করে সংস্কার পরিষদের শপথ বর্জন করে। পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে গত ১৫ মার্চ সংসদে লোক দেখানো সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটি প্রস্তাব দেয়। আমরা বিশ্বাস করি সংবিধানের কাঠামোগত আমল সংস্কার ছাড়া নিছক সংশোধনীতে জনগণের আকাক্সক্ষা পুরন সম্ভব নয়। তাই সরকারের এই গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান এর প্রতিবাদে ঐদিন বিরোধীদল থেকে অক আউট করে এবং সংসদ ও রাজপথে জনরায় বাস্তবায়নের আপোসহীন লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করছি। পাশাপাশি দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button