স্থানীয় সংবাদ

বৃষ্টিপাত পরবর্তী নগরীতে জলাবদ্ধতার স্থানসমূহ সরেজমিন পরিদর্শনে মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাত পরবর্তী নগরীতে জলাবদ্ধতার স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ৩১নং ওয়ার্ডের মোক্তার হোসেন রোড, ক্ষেত্রখালী খাল, দৌলতপুরস্থ ক্ষুদে খালের শেষ প্রান্ত, দেয়ানা মোড়লপাড়া ড্রেন, দৌলতপুর বাজার সংলগ্ন ড্রেন পরিদর্শন করেন। প্রশাসক ড্রেনসমূহের বর্জ্য দ্রুত অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য ব্যবসায়ীসহ নগরবাসীর প্রতি আহবান জানান। এছাড়া প্রশাসক খান জাহান আলী সড়ক সংলগ্ন ড্রেন এবং কেশবলাল রোডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, স্থানীয় সমাজসেবক শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মুর্শিদ কামাল, ইমাম হোসেন, আসলাম হোসেন, আনসার আলী, সাখাওয়াত হোসেন, নাসিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button