বিনোদন

ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের ভিড়ে ব্যতিক্রম সিয়াম

প্রবাহ রিপোর্ট ঃ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমজমাট উন্মাদনা শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ তারকাদের মধ্যেও শুরু হয়েছে তুমুল মাতামাতি। বাংলাদেশে যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সংখ্যাই বেশি, সেখানে অভিনেতা সিয়াম আহমেদ ব্যতিক্রম। কারণ তার প্রিয় দল স্পেন। ২০০৭ সাল থেকে সিয়ামের প্রিয় দল স্পেন। মূলত ডেভিড ভিয়ার খেলা দেখেই দলটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। তার গতি, গোল করার অসাধারণ দক্ষতা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাকে ভীষণ মুগ্ধ করত এই অভিনেতাকে। এরপর ধীরে ধীরে স্পেন দলের খেলা নিয়মিত অনুসরণ করতে শুরু করের। সিয়ামের কথায়, সেই সময় স্পেন বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। তাদের নিখুঁত পাসিং ফুটবল, বল দখলে রাখার কৌশল এবং দলগত সমন্বয় ছিল চোখে পড়ার মতো। ডেভিড ভিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজদের সেই প্রজন্মের খেলা আজও স্মৃতিতে ভাসে। তাই এত বছর পরও স্পেনই আমার প্রিয় দল, আর তাদের সাফল্য আমাকে সবসময় আনন্দ দেয়। উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর এই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন এবং জনপ্রিয় মেক্সিকান পপ-রক ব্যান্ড মানার সদস্যরাও। উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সেবারও আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button