স্থানীয় সংবাদ

শফিকুল আলম মনা কেডিএ’র চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় বিএফইউজে ও এমইউজে খুলনার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। উল্লেখ্য, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮’-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে যে, এই নিয়োগের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তিনি যেদিন এই পদে যোগদান করবেন, সেই তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে কেডিএ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button