স্থানীয় সংবাদ

খুলনায় বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ভাই ও কেয়ারটেকার আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বড় ভাই জনি এবং তার কেয়ারটেকার সুব্রতকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা গ্রেফতারের তথ্য জানানো হয়নি। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, জনি ও সুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ মুহূর্তে তাদের গ্রেফতার দেখানো হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসী কর্মকা- ও অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button