স্থানীয় সংবাদ

কেইউজে’র সাবেক সভাপতি-সম্পাদকের সাথে আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-১০০৮) এর সাবেক নেতৃবৃন্দের সাথে নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা আজ শনিবার বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের সদস্যদের ঐক্যবদ্ধ ও সংগঠনকে গতিশীল করতে সাবেক নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শ দেন। নেতৃবৃন্দ বলেন, আদালতের আদেশ এবং গঠনতন্ত্রের মর্যদা সমুন্নত রেখেই সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে। যারা আদালতের আদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা সংগঠনকে ক্ষতিগ্রস্ত করছেন। নেতৃবৃন্দ সকলকে আদালতের রায় অনুধাবন করার আহ্বান জানান। ইউনিয়ন নবগঠিত কমিটির আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, মোঃ আবুল বাশার ও আসাদুজ্জামান খান রিয়াজ। ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, ইউনিয়নের সদস্য মোঃ হুমায়ুন কবীর, শেখ কামরুল আহসান, দেবব্রত রায় দেবু, বিমল সাহা, নূর হাসান জনি, এসএম ফরিদ রানা, শামীম আশরাফ শেলী, হাসানুর রহমান তানজির, আল মাহমুদ প্রিন্স, তুফান গাইন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button