স্থানীয় সংবাদ

সাংবাদিকতায় এ্যাওয়ার্ড পাওয়ায় বিএফইউজে ও এমইউজে খুলনার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সাবেক ক্রীড়া সম্পাদক নূরুল ইমাম খান মিটু ক্রীড়া সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি এ্যাওয়ার্ড-২০২৬ লাভ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। উল্লেখ্য, গত ১৩ জুন (শনিবার) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ ঝংকার শিল্পী গোষ্ঠী ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক নূরুল ইমাম খান মিটুর হাতে সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button