স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জ জেলা শহরের পাচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এসময় একটি ইজিবাইক ও বাইসাইকেলও পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন জেলাবাসী। তবে, পরে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৪ জুন) সকাল ৮টার দিকে বালুভর্তি ট্রাকটি জেলা শহরের পাচুড়িয়া ব্রিজ দিয়ে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। এসময় বেইলি ব্রিজটি ভেঙে ট্রাক, বাইসাইকেল ও ইজিবাইক নিয়ে খালে পড়ে যায়। এতে দুই চালকসহ তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সড়ক বিভাগ কাজ শুরু করেছে। ভেঙে পড়া বেইলি ব্রিজটি আবার ওই স্থানে স্থাপন করা হবে। এতে সর্বোচ্চ দুই থেকে তিনদিন লাগতে পারে। ডাইভারশন সড়ক নির্মাণ না করে শহরের মধ্যে ব্রিজ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, জায়গা না থাকায় টেন্ডারে ডাইভারশন সড়ক অপশন রাখা হয়নি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button