স্থানীয় সংবাদ

নাগরিক ফোরামের সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নানা অসামঞ্জস্য ও হাসপাতালের নানা অব্যবস্থাপনার বিষয় নিয়ে নাগরিক ফোরাম মহাসচিব এস.এম ইকবাল হাসান (তুহিন) এর নেতৃত্বে নাগরিক নেতৃবৃন্দ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. কাজী মোঃ আইনুল ইসলামের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় হাসপাতালে তত্বাবধায়ক ও উপ পরিচালক ডা. মোঃ আখতারুজ্জামান এবং কিডনী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. আশরাফ উপস্থিত ছিলেন। নাগরিক ফোরাম কর্তৃপক্ষ গত ০৬ জুন কিডনী বিভাগে আলো ব্যানার্জীর ঔষুধ না পাওয়ার একটি অনাকঙ্খিত ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন এবং সংশ্লিষ্ট ষ্টাফ নার্সের রোগীর স্বজনদের সাথে অসৌজন্য আচরনের কথা তুলে ধরলে হাসপাতাল কর্তৃপক্ষ এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। নাগরিক ফোরাম কর্তৃপক্ষ আউট সোর্সিং এর মাধ্যমে নিযুক্ত লোকবল চিহ্নিত করার জন্য আলাদা ড্রেস কোড ব্যবহারের সুপারিশ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সম্মতি জ্ঞাপন করেন এবং সংশিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আগামী জুলাই থেকে কার্যকর করার ব্যবস্থার জন্য মত প্রকাশ করেন। এছাড়া হাসপাতালে দালালের দৌরাত্ম কমাতে হাসপাতাল কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেন। হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের নিজেদের স্ব ইচ্ছায় এগিয়ে আসারও তাগিদ দেন তিনি । মতবিনিময় শেষে নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিনের নেতৃত্বে নাগরিক ফোরাম নেতৃবৃন্দ হাসপাতালের কিডনী বিভাগ ঘুরে দেখেন এবং রুগীদের খোঁজখবর নেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button