স্থানীয় সংবাদ

সিপিবি খুলনা সদর থানা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত কর্মসূচি ‘মিট দ্যা কমরেডস’ পালন উপলক্ষে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানায় পর্যায় সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১৫ জুন ’২৬ সোমবার বিকেল ০৬টায় সিপিবি খুলনা সদর থানা কার্যনির্বাহী কমিটির এক সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদর থানা কমিটির সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা কমিটি নেতা কমরেড অ্যাড. প্রীতিষ কুমার ম-ল, কমরেড গোলাম রব্বানি, কমরেড আফজাল হোসেন রাজু, কমরেড অ্যাড. খান আজরফ হোসেন মামুন, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। সভায় বর্তমান দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক বিষয় আলোচনা এবং গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় অপর এক প্রস্তাবে খুলনা মহানগর উদ্যোগে আয়োজিত আগামী ১৯ জুন ’২৬ শুক্রবার বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মিট দ্যা কমরেডস’ অনুষ্ঠান সফল করতে পার্টি সদস্য, প্রার্থী সদস্য, কর্মি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button