স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় মাটি চাপায় ক্ষতিগ্রস্থদের মাঝে ডিসি, ক্ষতি পূরণের আশ্বাস

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদী খননের মাটি চাপায় আশ্রয়ণ প্রকল্পের বাড়ি ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যা নিয়ে মঙ্গলবার (১৬ জুন) খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, ২/৩ মাস ধরে চলমান রয়েছে ভদ্রা নদীর খনন কাজ। নদীর পাশ্ববর্তী স্থানে রয়েছে বেশ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি। তার মধ্যে বরাতিয়া আবাসনে প্রায় দেড়শ, চুকনগর বাজার সংলগ্ন এলাকায় ১৬৩টি ও কাঁঠালতলায় ৮০টি ঘর। বর্তমানে ওই ঘর গুলো ভালো নেই। খননের মাটি ফেলে ফেলে ঘর গুলোর ছাউনীর চালসহ ভেঙ্গে গেছে দেয়াল । মাটির নিচে ডেবে গেছে অধিকাংশ ঘর ও আবাসন পল্লী। বর্তমানে ওই পল্লীর বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার প্রায় দিন ব্যাপী তিনি ক্ষতিগ্রস্থ এলাকায় যান এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতি পূরণ হিসেবে দ্রুত মাটি অপসারণ, বিদ্যুৎ সংযোগ, ছাউনীর টিনসহ সার্বিক ভাবে সহায়তার আশ্বাস দেন। পরিদর্শন কালে তার সফর সঙ্গী ছিলেন ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আবু তাহের, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন ও ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতা গাজী আব্দুল হালিম।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button