স্থানীয় সংবাদ
সাতক্ষীরা বিএসটিআই’র অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগীয় বিএসটিআই ও সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। সাতক্ষীরার গদাঘাটা ম্যাজিস্ট্রিক লুব্রিকেন্টস প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ইন্টারন্যাল কম্বাশন ইঞ্জিন ক্রাঙ্কেজ অয়েল (ডিজেল এন্ড গেসোলিন) পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা সদর গদাঘাটা হাসান ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত চানাচুর পণ্য উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।



