স্থানীয় সংবাদ

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ নিয়ে পরিবেশ সুরক্ষা মঞ্চের আজ সেমিনার

# সোনাডাঙ্গা সোলার পার্ক চালু করার লক্ষ্যে #

খবর বিজ্ঞপ্তি ঃ বর্তমান বিশ্ব রাজনৈতিক বাস্তবতায় বিশ্বব্যাপী বিকল্প জ্বালানি হিসেবে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ বা সোলার এনার্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ সরকারও এ ব্যাপারে অত্যান্ত গুরুত্ব আরোপ করেছেন। এই বাস্তবতায় “পরিবেশ সুরক্ষা মঞ্চ, খুলনা” আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সোনাডাঙ্গা, দ্বিতীয় ফেজ, ৬ নম্বর রোডে অবস্থিত, সোলার এনার্জি পার্ক এর প্রশিক্ষণ কেন্দ্রে “নবায়নযোগ্য জ্বালানী হিসেবে সৌর বিদ্যুতের গুরুত্ব: সমস্যা, সম্ভাবনা এবং করণীয়” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধান অতিথি থাকবেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করবেন পরিবেশ সুরক্ষা মঞ্চ, খুলনার সভাপতি এড, কুদরত ই খুদা। নবায়নযোগ্য জ্বালানীর সাথে সম্পর্কযুক্ত সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্বশ্বাসিত প্রতিষ্ঠান, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ ঢাকার জেটনেট-বিডি’র প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এই সোলার পার্ক ও ট্রেনিং সেন্টারটি তৈলী করা হয়। ২০০৭ সালের ২৪ ডিসেম্বর। তৎকালিন সময় এটি সর্ববৃহৎ সোলার এনার্জি পার্ক ছিল। এখানে ২৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। যার মধ্যে ৫ ওয়াট দিয়ে পুরো সোলার পার্ক আলোকিত হতো। বাকী ১৫ কিলোওয়াট নেট মিটারিং-এর মাধ্যমে গ্রীডে যোগ হতো। খুলনা সিটি কর্পোরেশনের সঠিক তদারকির অভাবে ২০১০ সাল নাগাদ এটি বন্ধ হয়ে যায়। এটিকে ঘিরে সোনাডাঙ্গা সোলার পার্কটি নান্দনিক পরিবেশ সৃষ্টি হয়। যা এখন মৃতপ্রায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button