২০ জুন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ২০ জুন খুলনা সাংবাদিক ইউনিয়নের (রেজিঃ নং খু-১০০৮) সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের সাবেক সভাপতি মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। গত ১৩ জুন সংগঠনের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৮ জুলাই ২০২৬ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের সম্ভাব্য তারিখসহ নির্বাচনী তফসিল অনুমোদন করা হয়। সম্ভাব্য প্রস্তাবিত নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনী তফসিল সাধারণ সভায় উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তৃতা করেন ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মেহেদী হাসান ও শেখ জাহিদুল ইসলাম।



