স্থানীয় সংবাদ

কয়রায় ঘের মালিকের সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরের বাসা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। প্রতিবাদে প্রকৃত ঘটনাটি তুলে ধরে ঘের মালিক সংবাদ সম্মেলন করেছেন। এমন ঘটনাটি ঘটেছে কয়রার উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী গ্রামে। ঘের মালিকের অভিযোগ চাঁদা না পেয়ে মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার লুৎফর রমানের ছেলে মৎস্য ঘের মালিক আব্দুল লতিফ জানান, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে নয়ানী গ্রামে জমির মালিকদের নিকট হতে ২০২৬ সালের ১ জানুয়ারী হতে ২০৩৫ সাল পর্যন্ত ডিড নিয়ে বাসা- বাড়ি তৈরী করে মাছ চাষ করে আসছি। হঠাৎ গত ১৭ জুন আনুমানিক বেলা ২ টার দিকে প্রতিপক্ষ এবাদুল গাজীর ছেলে ফিরোজ গাজী, হালিম শেখের ছেলে সেলিম শেখ, মিন্টু শেখের ছেলে লাভলু শেখ, ডালিম শেখের ছেলে শিমুল ও এবাদুল গাজীসহ অনেকে প্রকাশ্য দিবালকে আমার মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে। এতে আমার ঘেরের মালামাল সহ ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। যার প্রমান আমার কাছে সংরক্ষিত আছে। তিনি জানান, ওই খানে ঘের করতে হলে চাঁদা দিতে হবে বলে দির্ঘদিন তারা চাঁদা দাবি করে আসছিলো। আমি ঘের করার সার্থে ইতিমধ্যে ৫১ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি। যার সাক্ষী প্রমান রয়েছে। তার পরেও তারা আবারও চাঁদার দাবিতে প্রতিনিয়ত হুমকী ধামকি অব্যহত রাখে। আমি চাঁদা না দেওয়ায় তারা আমার মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে। ওই ঘটনাটি ভিন্ন খাতে নিতে একটি মহল নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। যার ধারাবাহিকতায় সম্প্রতি একটি পত্রিকায় ওই ঘটনাকে বিএনপি নেতা নাজমুল হুদার নেতৃত্বে ঘটানো হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে। যাহা সঠিক নয়। প্রকৃত ঘটনাটি আড়াল করতে একটি মহল তার উপর দায় চাপানোর চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button