স্থানীয় সংবাদ

মোল্লাহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যান। এ সময় বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় উপজেলাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার ও অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক উদয়পুর ইউনিয়ন পরিষদে মশা নিধনের জন্য ফগার মেশিন হস্তান্তর করেন। এছাড়া স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য র‌্যাবিস (জলাতঙ্ক) ভ্যাক্সিন এবং শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী হিসেবে ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে একটি টেবিল টেনিস বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button