খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১

# আলাদতে আসামীর ১৬৪ ধারার জবানবন্দি প্রদান #
# বাকি আসামী গ্রেপ্তারে অভিযান চলছে #
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিডেট (ওজোপাডিকো) অফিস সংলগ্ন বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে ১৪ জুন (রবিবার) ফজরের নামাজ পরবর্তী সময়ে মসজিদের ভেতর প্রবেশ করে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক জ¦ালানী তেল ব্যবসায়ী মো. লোকমান হাকিম ও আলম শেখ’র উপর গুলির ঘটনায় ভিকটিম লোকমান হামিকের ভাতিজা বাদী হয়ে করা মামলার রাতেই পুলিশ অভিযান চালিয়ে বুধবার (১৭ এপ্রিল) রাতে দৌলতপুর থানাধীন এলাকা হতে এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী হলেন- মৃত: আশরাফের পুত্র সাজ্জাদ হোসেন (২৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক ইব্রাহিম খলিল মুহিম’র সম্মুখে ১৬৪ ধারার স্বীকারোক্তী মূলক জবানবন্দিতে হামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের ব্যাপারে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। একই দিনে আসামীকে কারাকারে প্রেরণের নির্দেশ দেন আদালত, বিষয়টি বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকিরুল ফিরোজ। পুলিশ আরও জানায়, ইতোমধ্যে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত আসামী অন্যান্য আসামীদের ব্যাপারে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে, তদন্তের সাথে অনেক বিষয় গোপন করা হচ্ছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান ও কার্যক্রম চলমান আছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই জাকিরুল ফিরোজ জানান, মামলা দায়িত্বভার গ্রহনের পর থেকে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক তদন্তের কার্যক্রম অব্যহত রেখেছি। ইতোমধ্যে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার রাতে। বৃহস্পতিবার আদালতে ওই আসামী ১৬৪ ধারার স্বীকারোক্তী মূলক জবানবন্দি প্রদান করে ওই ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের ব্যাপারে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম জানান, আমরা বলে ছিলাম দ্রুত সময়ের মধ্যে মসজিদের ভেতর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করবো। ইতোমধ্যে বুধবার রাতে দৌলতপুর থানাধীন এলাকা থেকে এক আসামী আমার গ্রেপ্তার করি। ওই আসামী বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে অনেক বিষয় গোপন রাখা হচ্ছে। বাকি আসামীদে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান আছে, আশাবাদী দ্রুত সময়ের মধ্যে বাকি আসামী গ্রেপ্তারে সক্ষম হবো। উল্লেখ্য, গত ১৪ জুন (রবিবার) ভোরে ফজরের নামাজ পরবর্তী সময়ে দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পনী লিমিডেট (ওজোপাডিকো) অফিস সংলগ্ন বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে সশস্ত্র সন্ত্রাসীরা লোকমান হাকিম ও আলম শেখ নামের দুই মুসল্লিকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুঁড়ে পালিয়ে যায়।


