খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়টির দৌলতপুরস্থ অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা। আয়োজক ছাত্রনেতা মুশফিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ও সবুজ বাংলাদেশ গড়ার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। একটি গাছ কেবল অক্সিজেনের উৎস নয়, এটি ছায়া, খাদ্য, কাঠ, ঔষধ এবং জীববৈচিত্র্েযর আশ্রয়স্থল। যে ব্যক্তি একটি গাছ রোপণ করে, সে মূলত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণে অবদান রাখে। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও দেশনায়কের হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদলের পক্ষ থেকে এই ধরনের জনকল্যাণমূলক কর্মকা- অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্রদল নেতা আসিফ হোসেন বলেন গাছ কেবল আমাদের চারপাশের পরিবেশকেই সুন্দর করে না, বরং আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান অক্সিজেন সরবরাহ করে। বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রদল সারা দেশে সবুজায়নের যে ডাক দিয়েছে, তারই অংশ হিসেবে আমরা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করছি। আমাদের এই সবুজায়ন ও বৃক্ষরোপন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” ছাত্রনেতা নূর মোহাম্মদ হৃদয় বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষই সবচেয়ে বড় প্রাকৃতিক সহায়ক শক্তি এবং দেশের প্রতিটি নাগরিককে সবুজায়ন আন্দোলনের অংশ হতে হবে। খুকৃবি পরিবেশবান্ধব করতে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুকৃবি শাখার ছাত্রনেতা মুশফিকুর রহমান, আসিফ হোসেন, নূর মোহাম্মদ হৃদয়, সজল আহম্মেদ, আহসান হাবিব, প্রত্যাশা, মুসাফির ইমরান, সোহেল রানা, সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আয়োজনে পালিত হয় বক্ষরোপন কর্মসূচী। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


