স্থানীয় সংবাদ

বন্ধকৃত পাটকলের লীজ বাতিল করে পুনরায় সরকারী মালিকানায় সেটি চালুর দাবীতে পাট শ্রমিক দলের সংবাদ সম্মেলন

# প্রনোদণার ৬০ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী নেতৃত্বে ট্যাকস ফোর্স গঠন করে শিল্পসহ পাট খাতে বরাদ্দ দিতে হবে

খবর বিজ্ঞপ্তি ঃ বিগত মাফিয়া সরকার কতৃর্ক বন্ধকৃত পাটকলের লীজ বাতিল করে সরকারী মালিকানায় পুনরায় পাটকল চালুর দাবীতে ১৮ জুন বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ পাঠ করেছেন পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান এম,পি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন, খুলনা ৪ আসনের সংসদ সদস্য ছাএদলের সোনালী অতীত রুপসী রুপসার কৃতী সন্তান আজিজুল বারী হেলাল এম,পি। সঞ্চালনায় ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারন সম্পাদক আবুল খায়ের খাজা। বক্তারা বক্তৃতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্প খাতে ৬০ হাজার কেটি বরাদ্দ দেয়ায় তাকে ধন্যবাদ জানানো হয়। বিগত মাফিয়া সরকার কতৃর্ক বন্ধ করে দেয়া পাট কল গুলির লীজ বাতিল করে পূনরায় সরকারী মালিকানায় পাট কল চালুর দাবী জানান। প্রনোদণার ৬০ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী নেতৃত্বে ট্যাকস ফোর্স গঠন করে শিল্প সহ পাট খাতে বরাদ্দ দিতে হবে, টেন্ডারের নামে লুটপাট বন্ধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তৃতা করেন খুলনা অঞ্চল থেকে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান ফরাজী, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ, পাট শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আবুল কালাম জিয়া, পাট শ্রমিক দলের সহ সম্পাদক মোঃ জাহিদুর রহমান লাল, চট্রগ্রাম অঞ্চল থেকে পাট শ্রমিক দলের সহ সভাপতি স,ম, জামাল, পাট শ্রমিক দলের সহ সভাপতি মোঃ কামাল উদদীন, পাট শ্রমিক দলের সহ সম্পাদক মোঃ মান্নান,অর্থ সম্পাদক মোঃ রবিউল হক,ঢাকা অনচল থেকে পাট শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মোহন, পাট শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোঃ এ্যাপোলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button