স্থানীয় সংবাদ

আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সংসদে কটূক্তির প্রতিবাদে মোল্লাহাটে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন।

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা : জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে বিএনপির দলীয় সংসদ সদস্য ও স্পিকার কর্তৃক কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখা। শুক্রবার (১৯ জুন) কলেজ রোডে খেলাফত মজলিসের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি শায়খুল হাদীস মাওলানা হাফিজুর রহমান সাহেব। এ সময় বক্তারা বলেন, জাতীয় সংসদ হচ্ছে জনগণের অধিকার আদায়ের পবিত্র স্থান। কিন্তু দুঃখজনকভাবে সেই সংসদে দাঁড়িয়ে একজন শীর্ষস্থানীয় আলেম ও কোটি মানুষের ধর্মীয় আবেগ-অনুভূতির কেন্দ্রবিন্দু আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং তাতে স্পিকারের ভূমিকা দেশের তৌহিদী জনতাকে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। তারা আরো বলেন, উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে নিয়ে সংসদে বা সংসদের বাইরে কোনো ধরনের অপপ্রচার বরদাশত করা হবে না। অনতিবিলম্বে এই কটূক্তিমূলক বক্তব্য জাতীয় সংসদ থেকে এক্সপাঞ্জ করতে হবে এবং সংসদে এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অতীতেও ইসলাম ও আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে কেউ পার পায়নি। বক্তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অন্যথায় দেশব্যাপী তীব্র গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। উক্ত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহ-সভাপতি মাওলানা আমির আলি ও মাওলানা আবু হুরাইরা,উদয়পুর ইউনিয়নের সভাপতি খন্দকার ওবায়দুর রহমান আখতার, কোদালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম জুম্মান, সমাজ কল্যান সম্পাদক মাওলানা লায়েকুজ্জামন,সাংগঠনিক সম্পাদক মো রাকিবুল ইসলাম,উপজেলা যুব মজলিসের সভাপতি মো আব্দুলা বিন আনিচ, কোদালিয়া ইউনিয়নের বাইতুলমাল সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ, উদয়পুর ইউনিয়ন ছাত্র মজলিসের সভাপতি মো খালিদসহ খেলাফত মজলিসের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button