যশোরে তিনটি কালভার্ট ব্রিজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

যশোর ব্যুরো ঃ ১৯ জুন শুক্রবার যশোর সদর উপজেলার তালবাড়িয়া, আড়পাড়া ও নারাঙ্গালীতে পৃথক স্থানে তিনটি কালভার্ট ব্রিজ উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে এ ব্রিজ তিনটির উদ্বোধন করেন। প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লিতুন এন্টারপ্রাইজ এ প্রকল্প বাস্তবায়ন করেছে।
শুক্রবার সকাল ১১ টায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাড: সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা ত্রাণ কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, পুলিশ পরির্দশক (তদন্ত) কাজী বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লিতুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শেখ ফাইয়াজ আহমেদ লিতুন যশোরের বিশিষ্ট সাংবাদিক নেতা শেখ দিনু আহমেদ এর পুত্র। তিনি জানান, সরকারি ডিজাইন অনুযায়ী ও সার্বক্ষণিক প্রকৌশলীদের তত্ত্বাবধানে ব্রিজ তিনটির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয়দের মতে, নতুন ব্রিজ তিনটি চালুর ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকা- আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


