স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫৮১ : মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের৷ এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের শনিবার ( ২০ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ৫২৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগেরহাটে ১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১০ জন রোগীর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, যশোরে ৩ জন, মেহেরপুরে ১ জন এবং নড়াইলে ১ জন ভর্তি হয়েছেন। জেলাভিত্তিক হিসাবে বাগেরহাটে সর্বোচ্চ ১৮৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, খুলনা জেলায় ৯৪ জন এবং যশোরে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button