ত্যাগকারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি

এনসিপির সংবাদ সম্মেলন
প্রবাহ রিপোর্টঃ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।আখতার হোসেন বলেন, ‘অবিলম্বে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখেছি, তার পদত্যাগপত্রে যে ন্যারেটিভ তিনি টেনেছেন, সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও পদত্যাগপত্র এমনভাবে সাজানো হয়েছে, যাতে তার জন্য একটি সেফ এক্সিটের জায়গা তৈরি হতে পারে। কিন্তু সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনও মানে নেই। তিনি যত অপরাধ করেছেন, সেসব অপরাধের জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’তিনি আরও বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফ্যাসিবাদের দোসর, একজন ফ্যাসিস্ট যদি বিচারের আওতায় না আসে, তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।’সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, ‘এতদিন হয়তো রাষ্ট্রপতির পদে আসীন থাকার কারণে তার বিরুদ্ধে আইনগত কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই তার ক্ষেত্রে আইনগত ইনডেমনিটির কোনও জায়গা নেই। তার দায়মুক্তির আর কোনও বিধান নেই। এই অবস্থায় অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।’সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



