স্থানীয় সংবাদ

যশোরে পল্লীতে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তরুন যুবক ছুরিকাহত

যশোর ব্যুরো ঃ বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় চিহ্নিত সন্ত্রাসীরা নীরব হোসেন (১৮) নামে এক তরুনকে ছুরিকাঘাত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি শনিবার ২০ জুন বিকাল ৫ টায় যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে। আহত নীরব হোসেন ওই ইউনিয়নের রহেলাপুর গ্রামের সুলতান মাহমুদ বাচ্চুর ছেলে।
আহত নীরব হোসেন পুলিশকে জানান,তার বোনকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দফাদার পাড়ারর আইন উদ্দিনের ছেলে জীবন (২০) উত্যক্ত করে আসছিল। শনিবার বিকাল ৫ টার সময় নীরব হোসেন প্রতিবাদ করলে জীবনসহ তার অজ্ঞাতনামা ৫/৭জনকে নিয়ে নীরব হোসেনের উপর চড়াও হয়। এসময় তারা ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহতর চাচাতো ভাই চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button