স্থানীয় সংবাদ
নড়াইলে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু আয়েশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আয়েশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা চর আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা তার বাবা-মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় আয়েশার পরিবারে ও পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।



