স্থানীয় সংবাদ

ডুমুরিয়া-ফুলতলার জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি – আলি আসগার লবি এমপি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ৫ আসনের জাতীয় সংসদ আলি আসগার লবি বলেন, মানুষের দুঃখ দুর্দশায় বর্তমান সরকার সব সময় পাশে থাকবে। আমরা জনগণের সেবক হতে চাই। যেকোনো দুর্যোগ সমস্যা মোকাবেলায় আপনারা যখনই আমাকে ডাকবেন তখনই আমি আপনাদের পাশে ছুটে আসব। তিনি আরো বলেন, ডুমুরিয়ার মানুষের দুঃখ দুর্দশার প্রধান কারণ হচ্ছে জলাবদ্ধতা। এই জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। সকলকে দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে। সকলকে মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য, মানবতার কল্যাণে দিনরাত যেভাবে পরিশ্রম করছেন সেটা আমাদের কাছে একটি দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশমত আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। শনিবার বিকেলে ডুমুরিয়ার কাঠালতলা গুচ্ছগ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ আহবায়ক আব্দুল্লাহিল কাফি সখা, যুবদল নেতা বেলাল উদ্দিন ও সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ। এর আগে দুপুরে আলি আসগার লবি এমপি ফুলতলা উপজেলার কৃষি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষিখাত হচ্ছে আমাদের আসল মেরুদন্ড। সরকার কৃষি খাতকে বর্তমানের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ খাতের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। আমি কৃষক ভাইদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল বাসার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি খর্নিয়ার নদী খননে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button