কেডিএ’র চেয়ারম্যান মনাকে রূপসা-বাগেরহাট পরিবহন মালিক সমিতির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর শাখার সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কডিএ)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সমিতির নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, এস এম শফিকুল আলম মনার দক্ষতা, সততা ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে খুলনার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে খুলনা মহানগরী পরিকল্পিত ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং নগরবাসী উন্নয়নের সুফল ভোগ করবে।এ সময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এস এম শফিকুল আলম মনাকে কেডিএ’র চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন শেখ। এছাড়াও অভিনন্দন ও শুভেচ্ছা জানান মোল্লা সাইফুর রহমান, এম এম মুরশিদ রহমান লিটন, বিকাশ মিত্র, মো. মিঠু মোল্লা, মো. ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মো. সোহেল, মো. আমিরুল ইসলাম, মো. রকিবউদ্দিন রাশেদ, মো. তহিদউদ্দিন শেখ, মো. জান্নাতুল নাঈম, মো. সেলিম মুন্সি, মো. সাকির চৌধুরী এবং আশরাফউদ্দিন শাহিন। তারা সকলেই এস এম শফিকুল আলম মনার সফলতা কামনা করেন এবং খুলনার উন্নয়ন কর্মকান্ডে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


