স্থানীয় সংবাদ

৭১ টেলিভিশন খুলনা অফিসে চুরির ঘটনায় এমইউজে নেতৃবৃন্দ উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ ৭১ টেলিভিশন খুলনা অফিসে চুরির ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছেন। একই সাথে অবিলম্বে চুরির মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারের জোর দাবি জানিয়েছে। গণমাধ্যম অফিসে চুরির ঘটনা অস্বাভাবিক বিষয়। সম্প্রতি খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিনিয়ত নানা ধরনের অপরাধমূলক কর্মকা- সংঘটিত হচ্ছে। ফলে নগরবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। বিবৃতি দাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধাক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড.মো: জাকির হোসেন, ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button