জাতীয় সংবাদ

যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি

প্রবাহ ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে ওয়াশিংটন-তেহরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরাইলি নাগরিক। নতুন এক জরিপে অংশ নেয়া ৯২ দশমিক ১ শতাংশ ইসরাইলিরা মনে করেন, এই যুদ্ধে তেহরানই বিজয়ী। হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিতি এই জরিপে ৮২ দশমিক ৯ শতাংশ ইসরাইলি মনে করেন, এই সামরিক অভিযান ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধ ও চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ছিল—ইসরাইল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। তবে এতে বিশ্বাস করেন না ৭২ দশমকি ৫ শতাংশ ইসরাইলি। এছাড়া ৮৭ দশমকি ৮ শতাংশের মতে, ইসরাইল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে সফল হয়েছে।
নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার মূল্যায়নে ৫৬ দশমকি ৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তার কার্যক্রম ছিল দুর্বল অথবা ব্যর্থ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের সম্পের্কে ঝুঁকি থাকলেও জরিপে অংশ নেয়া ৪৮ দশমকি ২ শতাংশ ইসরাইলি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন।
আগাম ইনস্টিটিউট ও হিব্রু ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুনের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এতে ১৭ বছর বা তার বেশি বয়সি ৩ হাজার ৬৪৪ জন ইসরাইলির মতামত নেয়া হয়েছে। জরিপ পরিচালনাকারীদের মতে, ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার মাত্রায় এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ। তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button