জাতীয় সংবাদ
মাদ্রাসায় শিক্ষার্থীকে মারপিট : শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট ঃ খুলনায় নুরুল কুরআন তাহফিজ একাডেমি নামের একটি মাদ্রাসায় ইসমাইল শিকদার নামের এক শিশুকে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে শিশুর বাবা ওমর ফারুক শিকদার বাদি হয়ে মাদ্রাসা শিক্ষক হাফেজ আবদুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নগরীর সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, পড়া না পাড়ায় গত ১৭ জুন রাতে মাদ্রাসার ভেতরে ওই শিশুকে বেদম মারপিট করেন শিক্ষক আবদুর রহমান। এতে শিশুটির মস্তিষ্ক, চোখসহ বিভিন্ন অংশে রক্ত জমাট বেধে যায়। সংবাদ পেয়ে আমরা ওই মাদ্রাসা যাই। প্রথম দিনে শিশুটির বাবা মামলা করতে রাজি হয়নি। পরে মামলা করছেন। ওই শিক্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।



