স্থানীয় সংবাদ

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেফতার

# খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযান #
# অস্ত্র, মাদক, সন্ত্রাসী কর্মকা-রোধ ও
গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে – ওসি

স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বাহিনী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজ (৩২)’কে সোমবার দিনগত রাতে লবণচরা থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী ওই এলাকার নুর ইসলাস গাজী ওরফে নুরু ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত আসামী বিরুদ্ধে লবণচরা থানাসহ খুলনার বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামী বর্তমানে সংশ্লিষ্ট থানা হেফাজতে রয়েছে বলে সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ লবণচরা থানা এলাকায় অবস্থান করছে, ওই সংবাদের ভিত্তি সোমবার দিনগত গভীর রাতে লবণচরা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে ও এস আই পীযূষ দাশসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে লবণচরা থানা এলাকা হতে আশিক বাহিনীর প্রধান শুটার, লবণচরা থানাসহ আশপাশ থানা এলাকায় গুম, খুন, চাঁদাবাজি,ভাড়ায় খুনসহ বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত থাকার অন্যতম হোতা পারভেজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে লবণচরাসহ খুলনা বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে এবং সম্প্রতি সময়ে লবনচরা থানা এলাকায় যত গুলির ঘটনা ঘটেছে, ওই ঘটনা গ্রেপ্তারকৃত আসামী ঘটিয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী আশিক বাহিনীর প্রধান শুটার পারভেজ বর্তমানে লবণচরা থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে লবণচরা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসাবে সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানা এলাকা হতে কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে লবণচরা থানাসহ আশপাশ থানা এলাকায় গুম, খুন, চাঁদাবাজি,ভাড়ায় খুনসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার সম্পৃক্ততা ও অভিযোগ রয়েছে। এছাড়াও সম্প্রতি সময়ে লবনচরা থানা এলাকায় যত গুলির ঘটনা ঘটেছে, ওই সকল ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে লবণচরাসহ খুলনায় বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। তিনি আরও জানান, লবণচরা এলাকার সর্বস্তরের মানুষের জান ও মালের সুরক্ষা নিশ্চিতে আমরা নিরলসভাবে কাজ করছি। অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাসী কর্মকা-রোধ ও গ্রেপ্তারে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button